শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে রাতভর অভিযান : আ.লীগের আরও ৯ জন গ্রেফতার

সিলেটে রাতভর অভিযান : আ.লীগের আরও ৯ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ধরা পড়েছেন আরও ৯ জন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল। তিনি জানান, মঙ্গলবার রাতভর নগরজুড়ে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ১। সাদমান কবির (২৯),পিতা: আব্দুল হক,মাতা: সেলী বেগম,সাং -৮৮ ব্লক ডি কাজল শাহ থানা:কোতোয়ালি সিলেট, সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ। ২। আব্দুর রব হাজারী (৬২), পিতা: মৃত: ইছল মিয়া, মাতা: মৃত: নুরবানু বেগম, সাং-৮৮ ব্লক ডি কাজল শাহ , সভাপতি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ।  ৩। মিনহাজ ইসলাম সৌরভ (২৬), পিতা মৃত: আব্দুল মুকিত, মাতা: রোজি বেগম , ৭৬ নং বাসা ১৪ নং ওয়ার্ড ছড়ার পার , সহ-সভাপতি ছাত্রলীগ ১৪ নং ওয়ার্ড। ৪। ফজলুর রহমান রনি (৩৭), পিতা- মৃত মুহিবুর রহমান, সাং- রায়নগর, থানা- কোতোয়ালী জেলা – সিলেট, সহঃ সম্পাদক ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ। ৫। নাজিম উদ্দিন সবুজ (২৫), পিতা-বামোদ পীর, সাং- পিরের গাও , থানা- এয়ারপোর্ট
জেলা- সিলেট। ৬।হাসেম খান, পিতাঃ মিয়াধন খান, বাসা নং -১৪১ পশ্চিম পীর মহল্লা, থানাঃ এয়ারপোর্ট, সিলেট, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ৭ নং ওয়ার্ড। ৭।আনোয়ার হোসেন আফরোজ (৬০), পিতাঃ মৃত-মুক্তার আলী, সাং-কুড়িগ্রাম ইউপি-কামালবাজার, থানাঃ দক্ষিণ সুরমা, সিলেট, ৪ং ওয়ার্ড আওয়ামি লীগ এর সেক্রেটারি। ৮। ইয়ামিন আহমদ (২৪), পিতাঃ মৃত-আয়ান উদ্দিন, সাংঃ জাহানপুর, মেজরটিলা, থানাঃ শাহপরাণ (রহঃ), জেলাঃসিলেট, রাজনৈতিক পদবীঃছাত্রলীগের সক্রিয় সদস্য ৩৫ নং ওয়ার্ড।
৯। জাহেদ আহম্মদ (৪২), পিতাঃ মো:-লিলু মিয়া, সাং-বড়ইকান্দি ১নং রোড, থানাঃ দক্ষিণ সুরমা, সাবেক উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি সিলেট‘দের গ্রেফতার করা হয়।  তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo