শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: ড. সাজেদুল করিম

খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: ড. সাজেদুল করিম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, খেলাধুলা ও শারীরিক শিক্ষা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে শারীরিক ও মানসিক পরিপূর্ণতা, সুস্থতা ও বিকাশ সাধন সম্ভব। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় খেলার মাঠ ধীরে ধীরে কমে যাচ্ছে। খেলাধুলার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকরা আগ্রহ হারাচ্ছেন। অথচ বুদ্ধির বিকাশে লেখাপড়ার পাশাপাশি ভূমিকা রাখে খেলাধুলা। এছাড়া খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।
তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর আখালিয়া নতুন বাজারস্থ সিলেট উদয়ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, তাতে আমাদের সামনে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতি অপেক্ষা করছে। শিক্ষার্থীরা এখন মাঠে যেতে চায় না। তারা এখন স্ক্রিনেই সময় কাটায় বেশি, যা কোনোভাবেই কাম্য নয়। তাই এ বিষয়ে অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। তিনি এ অঞ্চলের শিক্ষার্থীদের অগ্রযাত্রায় উদয়ন স্কুল ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট উদয়ন স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্ট্যাটিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক মো. আল হাবিব মামুন ও সহকারী শিক্ষিকা জেসমিন জাহানের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মুনতাকিম আল হাসান।
বক্তব্য রাখেন উদয়ন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য লুৎফুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা কাওছার খানম প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিহাদুল ইসলাম ভূইয়া ও সহকারী শিক্ষিকা আফসানা বেগম মিমির যৌথ সঞ্চালনায় দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo