রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের গ্র্যান্ড রিসিপশন অনুষ্ঠিত

এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের গ্র্যান্ড রিসিপশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ এর ডিনার মিটিং এন্ড গ্র্যান্ড রিসিপশন অনুষ্ঠান গত সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট সলমান উদ্দিনের সভাপতিত্বে গ্র্যান্ড রিসিপশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান এডভোকেট এ.কে.এম শমিউল আলম।
এপেক্স বাংলাদেশের পিডিজি-৪ পিএনএসডি এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এপেক্সিয়ান আখতার হোসেন খান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এপেক্সিয়ান এডভোকেট জুবায়ের বখত জুবের, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মো. শফিকুল ইসলাম, এপেক্সিয়ান এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এপেক্সিয়ান এডভোকেট ছয়ফুল আলম, সমিতির যুগ্ম সম্পাদক-২ এপেক্সিয়ান এডভোকেট রব নেওয়াজ রানা, সমাজ বিষয়ক সম্পাদক এপেক্সিয়ান এডভোকেট মিজানুর রহমান মিনু, সহকারী নির্বাচন কমিশনার এপেক্সিয়ান আব্দুল্লাহ আল হেলাল, সহ-সম্পাদক এপেক্সিয়ান এডভোকেট কাওছার আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইফ মেম্বার এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দিন, এপেক্সিয়ান সাহেদুর রহমান, এপেক্সিয়ান মো. এমদাদুর রহমান, এপেক্সিয়ান প্রফেসর মোস্তাফিজুর রহমান, এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পি, এপেক্সিয়ান এডভোকেট আকমল হোসেন খান, এপেক্সিয়ান এডভোকেট আলাউদ্দিন, এপেক্সিয়ান ফয়জুর রহমান ফয়েজ, এপেক্সিয়ান এডভোকেট রফিকুল ইসলাম, এপেক্সিয়ান এডভোকেট রাজন দেব বাবলু, এপেক্সিয়ান এডভোকেট মোবারক হোসেন, এপেক্সিয়ান শহিদ উদ্দিন, এপেক্সিয়ান এডভোকেট আজমল হোসেন, ক্লাব সেক্রেটারি তপন চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান এডভোকেট রফিক উদ্দিন, গীতা পাঠ করেন এপেক্সিয়ান রাজন দেব বাবলু। অনুষ্ঠানে এডভোকেট মো. সিরাজ উদ্দিনকে ক্লাবের নতুন সদস্য হিসেবে বরণ করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo