শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে রাতভর অভিযান : আরও ৪ জন ডেভিল গ্রেফতার

সিলেটে রাতভর অভিযান : আরও ৪ জন ডেভিল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্টের’ তৃতীয় দিনে ধরা পড়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর সিলেট নগরীর বিভিন্ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ নিয়ে সিলেট নগরীতে গ্রেফতারকৃতদের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। গ্রেফতারকৃত সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার (অতিরিক্ত উপ-কমিশনার) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি, জালালপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ৮ নং ওয়ার্ড যুবলীগ কর্মী দুলাল আহমেদ (৫০) ও জাহির আলী (৩৬)।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo