বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে আজ বাংলা নির্ধারিত বিষয়ে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিযোগিতার সেরা আবৃত্তিকার ও শ্রেষ্ঠ বক্তার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর নামও ঘোষণা করা হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মীর হোসাইন সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo