বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
শাহ আরফিন টিলায় অভিযান : ৬টি স্টোন ক্রাশার উচ্ছেদ ও ৭ শ্যালো মেশিন ধ্বংস

শাহ আরফিন টিলায় অভিযান : ৬টি স্টোন ক্রাশার উচ্ছেদ ও ৭ শ্যালো মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্নে ক্রাশার মেশিন ও শাহ আরফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, সিলেট ও সড়ক ও জনপথ বিভাগ।

এসময় শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি শ্যালো মেশিন অকেজো করে পুড়িয়ে দেয়া হয় এবং সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্নে অবৈধ ৬টি স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিজুন্নাহার। সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত, সিলেট পরিবেশ অধিদপ্তর , উপজেলা ও সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে থানাপুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত স্যালো মেশিন ধ্বংস ও মহাসড়কের অবৈধ গাড়ি পার্কিং, বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo