বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
‘দৈনিক দিনকাল গণমানুষের পক্ষে কথা বলে’

‘দৈনিক দিনকাল গণমানুষের পক্ষে কথা বলে’

দৈনিক দিনকাল’র সার্কুলেশন বৃদ্ধির বিষয় নিয়ে মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট নগরীর উপশহরে আয়োজিত মতিবিনিময় সভায় পত্রিকাটির সার্কুলেশন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

দৈনিক দিনকাল’র সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি: এর সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে দৈনিক দিনকাল বন্ধ করে দেয়া হয়েছিল। দিনকালের অপরাধ ছিল- গণমানুষের পক্ষে কথা বলা, সরকারের সকল অপকর্ম পাঠকদের মাঝে তুলে ধরা। শুধু দিনকাল’ই নয় আরো বেশ কয়েকটি গণমাধ্যমে বন্ধ করে দেয়া হয়েছিল। ফ্যাসিবাদেও পতনের পর আবারো দিনকাল’র প্রকাশনা শুরু হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমেই প্রিয় দৈনিকটিকে এগিয়ে নিতে হবে।

মতবিনিময় সভায় সংবাদপত্র হকার্স নেতৃবৃন্দ, দিনকাল’র সার্কুলেশন বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় মহানগর সংবাদপত্র হকার্স নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লি: এর সহ-সাধারণ সম্পাদক সেলিম খান, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, হারুন আহমদ, খোকন মিয়া, লিটন আহমদ গাজী, রতন মিয়া, আলম আহমদ, আকরাম মিয়া, বিকাশ দাশ, সুকেশ বাবু, হরেন্দ্র, মো:সাইদুল, সফিক আহমদ আহমদ, জসিম মিয়া, হানিফ আহমদ, আলামিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo