সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা আটক

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা আটক

নিউজ মিরর ডেস্ক
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে সিলেটে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এরই ধারাবাহিকতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩ নেতাকে আটক হয়েছেন। বুধবার রাতে এসএমপির ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- সিলেট মহানগর যুবলীগের উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মহানগরীর ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন ও ১০নং ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নাজিম উদ্দিন। আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় এই অপারেশনে সিলেটে বিভাগের আরো ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় সোমবার বিভাগে গ্রেফতার হয়েছিলেন ৬১ জন। এর আগে রোববার গ্রেফতার হন ২২ জন। এ নিয়ে সিলেটে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo