মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
বঙ্গবীর ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবীর ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪১ তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ।

জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডঃ তাহমিনুল ইসলাম খান ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরীর নেতৃত্বে আজ ১৫ ফেব্রুয়ারী বিকেলে হযরত শাহজালাল রহঃ মাজার প্রাঙ্গনে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক,জেলা কমিটির অন্যতম সদস্য কামাল আহমদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান, সমাজসেবা সম্পাদক নজরুল ইসলাম, শফিকুর রহমান, সদস্য ইসমাইল আহমদ ছাহিল প্রমুখ।

জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, দেশ ও জাতি আজ চরম রাজনৈতিক সংকটে আছে। অতিসত্বর জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

তিনি আরো বলেন বঙ্গবীর জেনারেল এম,এ,জি ওসমানীর নিবন্ধিত দল জাতীয় জনতা পার্টির নিবন্ধন পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo