সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শাবি’র আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তাজ উদ্দিন

শাবি’র আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তাজ উদ্দিন

দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। গত ১২ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন একজন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী। করোনা মহামারী কালে দেশে প্রথম বারের মত ভার্চুয়াল কোর্ট চালু হলে মোহাম্মদ তাজ উদ্দিন দেশের প্রথম আইনজীবী হিসেবে ভার্চুয়াল কোর্টে শুনানী পরিচালনা করে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া, এক যুগেরও বেশী সময়ের ক্যারিয়ারে অনেকগুলো চাঞ্চল্যকর মামলা পরিচালনা করেছেন তিনি। মোহাম্মদ তাজ উদ্দিন সাংবাদিক হিসেবেও সমধিক পরিচিত।

২০০০ সাল থেকে তিনি সাংবাদিকতায় সম্পৃক্ত। কাজ করেছেন একাধিক স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমে। তিনি সিলেট প্রেসক্লাব কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য, বিদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেট (ওকাস)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

যে কোন প্রয়োজনে তার সাথে চেম্বার: ওয়াহিদ মনজিল, মোমিনখলা, সিলেট অথবা ০১৭১১-৪৪৫০৫৬ নাম্বারে যোগাযোগ করা যাবে।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo