বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বালুচরে প্রবাসীর মার্কেট দখলের হুমকি

বালুচরে প্রবাসীর মার্কেট দখলের হুমকি

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর বালুচরে এক প্রবাসীর মার্কেট দখল করে নেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে প্রবাসী শামীম আহমদের কেয়ারটেকার সুহেল আহমদ থানায় সাধারন ডায়রি করেছেন। থানায় ডায়রি করায় নতুন করে হুমকির মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে ওই প্রবাসী অভিযোগ করেছেন।

জানা গেছে, নগরীর বালুচর নতুন বাজারের ইমন প্লাজার মালিক শামীম আহমদ যুক্তরাজ্য প্রবাসী। বালুচর নতুন বাজারে মার্কেটসহ তার বেশ কিছু জমি রয়েছে। মার্কেটে রয়েছে তার ভাড়াটে ও আবাসিক লোকজন।

৫ আগষ্টের পর থেকে একটি চক্র তার ভাড়াটেদের নানাভাবে হুমকি দমকি দিয়ে আসছে একটি চক্র।

সম্প্রতি বালুচর সোনারবাংলা এলাকার ইনতাজুর রহমান চৌধুরীর ছেলে লাহিন আহমদ চৌধুরী ও তার লোকজন মার্কেটটি দখল করে নেওয়ার অব্যাহত হুমকি দিয়ে আসছেন। গত ১ ফেব্রুয়ারি লাহিন আহমদ ও তার লোকজন ইমন প্লাজায় গিয়ে হুমকি দামকি দেন। এ সময় তার কেয়ারটেকার সুহেল আহমদকে মার্কেট থেকে চলে যাওয়ার হুমকি দেয়। এমনকি লাহিন আহমদ মার্কেট দখল করে নেবেন বলে হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দেন। এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলার ইনাতনগর গ্রামের আরিফ উল্লাহর ছেলে সুহেল আহমদ শাহপরাণ থানায় সাধারন ডায়রি করেছেন। ডায়রি নং ২৩৩।

প্রবাসী শামীম আহমদ মুঠোফোনে সাংবাদিকদের জানান, ৫ আগষ্টের পর একটি চক্র এভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। প্রশাসনের কঠোর সতর্কতার কারনে তারা পিছু হটে। নতুন করে হুমকি দামকিতে তার কেয়ারটেকার ভাড়াটে লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলাম জানান, প্রবাসীর পক্ষ থেকে জিডি করা হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo