সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে কামরানের উপর হামলা : যুবদল ,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের ৭০ নেতাকর্মী খালাস

সিলেটে কামরানের উপর হামলা : যুবদল ,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের ৭০ নেতাকর্মী খালাস

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রায় ৭০ জন নেতাকর্মী আসামি ছিলেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন এ মামলার সব আসামিকে খালাস দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মির্জা মো. ইয়াকুত হোসেন।

তিনি জানান- বোমা হামলার মামলাটি ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত ছিলো। আমরা সেটি আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ফলে এ মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন সব আসামি।

খালাসপ্রাপ্তদের মধ্যে কয়েকজন হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান ও চৌধুরী মো. সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খান, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রানা ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া।

২০১৫ সালের ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে মামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলা হয়েছে অভিযোগ তুলে সেই সময়ে তিনি একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর সেই মামলা থেকে খালাস পেলেন নেতাকর্মীরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo