সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
যুক্তরাজ্য যুবদলের কমিটিকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের কমিটিকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান এক বার্তায় যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ও গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সহযোগী শক্তি হিসেবে যুবদল অত্যন্ত সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটি সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী শক্তির সবাইকে নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাবেন। তাদের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী আন্দোলন আরও শক্তিশালী হবে।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপে দলের সুনাম ও শক্তিকে আরও সুদৃঢ় করবেন। বার্তায় নেতৃবৃন্দ যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে তাদের সফলতা কামনা করেন এবং প্রয়োজনে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo