বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
জৈন্তাপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব পালন

জৈন্তাপুরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব পালন

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের আদি উৎসব পলো বাওয়া। পলো বাওয়া উৎসব মৌসুমে উজ্জীবিত করে মাছ ধরতে। দল বেঁধে লোকজন বিলের মধ্যে পলো হাতে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হরিপুর বালিপাড়া গ্রামের বাড়ার ডুয়ার হাওরের বড় বিলে শুরু হয় পলো বাওয়ার প্রতিযোগিতা। দুপুর ১২টা থেকে পলো বাওয়া উৎসব শুরু হয় প্রায় এক ঘণ্টার মতো চলে। শিশু থেকে বৃদ্ধ সবাই পলো হাতে মাছ ধরতে ঝাঁপিয়ে পড়েন হাওরে। এ উৎসব যেনো এলাকার পুরনো ঐতিহ্য। গ্রামীণ সংস্কৃতি বা পুরোনো ঐতিহ্য কিছুটা ধরে রাখার চেষ্টা করছেন এলাকাবাসী।

এ উৎসবে যোগ দিতে ছেলে-বৃদ্ধ সহ প্রায় কয়েক শতাধিক মানুষ ছুটে আসেন বাড়ার ডুয়ার বিলে। কারোও হাতে পলো, ছিটকি জাল, উড়াল জাল, লাঠি জাল, ঠেলা জাল।

এলাকাবাসী জানান, পলো বাওয়ায় ধরা পড়া মাছের মধ্যে শোল ও বোয়ালই বেশি। অনেকেই আবার গজার মাছ ধরতে সক্ষম হন। পলো বাওয়া উৎসবের আনন্দ যুবক-বৃদ্ধের চেয়ে ছোট ছোট শিশুদের মধ্যে একটু বেশি। তারা তাদের বাবা-চাচা-দাদা-মামা-ভাইয়ের হাত ধরেই উৎসবে শরিক হতে আসে।

এলাকাবাসী জানান, প্রায় একশত বছর ধরে এই বিলে ‘পলো বাওয়া উৎসব’ পালন হয়ে আসছে। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo