বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনা, ৩ জন নিহত

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনা, ৩ জন নিহত

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের তামাবিল সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে ১ জন মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৯ নং ওয়ার্ডের তাতিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আলমের ছেলে মহান (১৭), একই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে তাহমিদ আহমদ (২০) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (১৯)। এ দুর্ঘটনায় মাহি নামের একজন গুরুতর আহত অবস্থায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নিহতদের মাঝে মহান ও তাহমিদ আপন চাচাতো ভাই। ৩ জন নিহতের বিষয়টি তাদের পরিবার, জৈন্তাপুর থানা ও ওসমানী ফাঁড়ি পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার ৪ জন তরুণ ও কিশোর প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) শুক্রবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার শাপলা বিল বেড়াতে আসেন। ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মহান ও তাহমিদ নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুর রশিদ মারা যান।

এদিকে, ছাতকের মণ্ডলিভোগ গ্রামের জামিল আহমদের ছেলে মাহি (২১) গুরুতর আহত অবস্থায় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে জানতে পেরেছি, ওসমানী হাসপাতালে আরেকজন মারা গেছেন। ঘটনাস্থলে মারা যাওয়া দুজনকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo