মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে ট্রেনের ধাক্কায় ধানি জমিতে বরের গাড়ি, আহত ১

সিলেটে ট্রেনের ধাক্কায় ধানি জমিতে বরের গাড়ি, আহত ১

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ট্রেনের ধাক্কায় সড়ক থেকে ছিটকে ধানি জমিতে গিয়ে পড়ে একটি বিয়ের গাড়ি। এতে ওই গাড়ির চালক হোসেন আহমদ (৩৮) আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সময় গাড়িটিতে কোন যাত্রী ছিলেন না। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের পাশের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের জন্য একটি প্রাইভেটকার ফুল দিয়ে সাজানোর পর বরকে আনতে বরের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলস্টেশন রেলক্রসিংয়ে আসা মাত্রই টয়োটা এলিয়ন কারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামি পাহাড়িকা ট্রেন গাড়িটিকে ধাক্কা দিলে রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দূরে পাশের ধানি জমিতে গিয়ে পরে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেকারের চালক হোসেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাসেদুল হক জানান, আহত চালক বুকে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo