শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
আজহারুল ইসলামের মুক্তির দাবীতে লন্ডন হাইকমিশনের সামনে বিক্ষোভ

আজহারুল ইসলামের মুক্তির দাবীতে লন্ডন হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আওয়ামী আমলে দায়েরকৃত সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপলের উদ্যোগে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রবাসী বাংলাদেশীরা মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রধান করেন।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি উপস্থিত ছিলেন- ইলিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপের সেক্রেটারি ডেভিড এডওয়ার্ডস, ট্রেজারার আমেন্ডা কেন্ট ট্রেজারার ও কমিউনিটি ব্যক্তিত্ব কাজী কবীর উদ্দিন।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় এক যুগের বেশি সময় ধরে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা হয়েছে। প্রশ্নবিদ্ধ বিচারের নামে অবিচার চালিয়ে এখনও আটক রাখা সম্পূর্ণ মানবাধিকার পরিপন্থী কাজ। বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে সেখানে এ ধরনের বিপ্লবী মানুষদের আটক রাখা স্ববিরোধী কাজ আখ্যা দিয়ে অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়ার জোর দাবি জানান বক্তারা। সেইসাথে আওয়ামীলীগ সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ হাইকমিশন বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম আনহার, সহ-সাধারণ সম্পাদক জুমেল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ, মো: সানাউর রহমান চৌধুরী, মারুফ আহমদ, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন শাকিব, মানবাধিকার কর্মী আবুল কালাম আজাদ লস্কর, আব্দুল্লাহ মোঃ আবু তাহের, মারুফ উদ্দিন, রুবেল আহমেদ, রানু মিয়া, মোশাহিদ আলী, মোঃ নাইমুর রহমান, মোঃ আব্দুল হামিদ, আব্দুল কুদ্দুস মাছুম, মো: মিজানুর রহমান, সালাউদ্দিন কাদের, শিমুল ইসলাম, মো: আবু সাঈদ, আইমান আহমদ, মোঃ নাজমুল হুদা, মো: ফরহাদ আহমেদ এমন, মো: ফখরুল ইসলাম, মো জাহির আলী, সালমান আহমেদ, মো: আব্দুল হাদি, মো: ফজলুর রহমান, আব্দুল মুমিন রাহি, রেজাউল করিম রাব্বি ও আব্দুল হান্নান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo