বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সাংবাদিকরা সত্য প্রকাশ না করতেই আ.লীগ কালো আইন তৈরী করেছিল : লুনা

সাংবাদিকরা সত্য প্রকাশ না করতেই আ.লীগ কালো আইন তৈরী করেছিল : লুনা

ওসমানীনগর প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সাংবাদিকরা যাতে সত্য প্রকাশ না করতে পারে সে জন্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কালো আইন তৈরী করেছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সাংবাদিকরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সমালোচনা করে সংবাদ প্রকাশ করেছেন। কিন্তু তিনি কখনও সাংবাদিকদের কিছু বলেননি। সাংবাদিকরা সত্য প্রকাশ করবেই।

ছাত্র জনতার আন্দোলনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা থাকার কথা স্বীকার করে তিনি আরও বলেন, কিছু অতি উৎসাহী সাংবাদিক সাংবাদিকতাকে ব্যবসা মনে করেছেন। সাংবাদিকতা একটি মহৎ পেশা, জনকল্যানে কাজেরই একটি অংশ। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেন নি। সাংবাদিকতা পেশাকে ক্ষমতার ধাপটে অপব্যাবহার করেছেন অনেকেই। ছাত্রজনতার আন্দোলনে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এখন আর কেউ সাংবাদিকদের কলম থামাবে না। সাংবাদিকরা নির্ভয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে। আমরা কখনো কোনো চাপ প্রয়োগ করব না।

তিনি মঙ্গলবার দুপুরে ওসমানীনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদসহ প্রেসক্লাবের সাংবাকিদরা বক্তব্য রাখেন। এর আগে তিনি গোয়ালাবাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo