শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফিয়ান পান্না গ্রেফতার

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফিয়ান পান্না গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় খাদিমপাড়া এলাকার একটি রিসোর্ট থেকে তাকে আটক করে পুলিশ।

সুফিয়ান আহমেদ পান্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোতোয়ালি মডেল থানার ৬০/৬০ নাম্বার মামলার আসামি। ছাত্র জনতার উপর নির্মম হামলায় সুফিয়ান ছিল সামনের সারিতে। এছাড়াও তার বিরুদ্ধে খাদিমপাড়ার একটি রিসোর্টে ত্রাস সৃষ্টি দাঙ্গার অভিযোগে শাহপরান থানায় আরো একটি মামলা রয়েছে। চলমান অপারেশন ডেভিল হান্ট থেকে বাঁচতে সে বেশ কয়েকদিন ধরে গা ঢাকা দেয়। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সুফিয়ানকে রেইড দিয়ে আটক করেছি। তার বিরুদ্ধে দুটি মামলা। একটি কোতোয়ালি থানায়, আরেকটি শাহপরান থানায়। ডেভিল হান্ট কার্যক্রমে আমাদের অপারেশন চলমান আছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo