সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু

সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু

সিলেট জেলার ১৩টি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা বিকাশের লক্ষ্যে আত্মরক্ষামূলক স্পেশাল কৌশল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেটের উদ্যোগে নগরীর শিবগঞ্জের সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক স্পেশাল কৌশল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ শুরু হয়।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা শিক্ষা অফিসারের অনুমতিক্রমে এ কর্মশালা ধারাবাহিকভাবে সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন।

হাতিম আলী বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চীন থেকে উচ্চতর প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত প্রশিক্ষক, প্রকল্পের প্রধান পরিচালক ও প্রশিক্ষক, চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নারী ও পুরুষ প্রশিক্ষকগণ। তারা মার্শাল আর্টের উন্নতমানের ১৬টি কলাকৌশলের দীক্ষা দেন শিক্ষার্থীদের।

প্রকল্পের প্রধান পরিচালক ও প্রশিক্ষক চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা শুধু নিজের আত্মরক্ষা নয়, বরং মার্শাল আর্টের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করে আত্মপ্রত্যয়ী হবে। তিনি এ্ প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সিলেটের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। -সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo