শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ছাতকে শিক্ষকের পিটুনিতে মাথা ফাটলো শিক্ষার্থীর!

ছাতকে শিক্ষকের পিটুনিতে মাথা ফাটলো শিক্ষার্থীর!

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে এক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পিটুনিতে মাথা ফাঁটলো শিক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার পৌরশহরের সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকের শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর অভিভাবক।

জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের জন্য সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বুধবার বিশেষ কোচিংয়ের বাহিরে অবস্থান করেছিল বিদ্যালয়ে ১০ শ্রেনির মানবিক বিভাগের শিক্ষার্থী, এসএসসি পরিক্ষার্থী সামিউল ইসলাম মারুফ। এর অপরাধে কোচিং ছুটির পর তাকে বিদ্যালয়ে ডেকে এনে একটি কক্ষে আটকে রেখে বেধরক মারপিট করেন প্রধান শিক্ষক শরিফ আহমদ।

এক পর্যায়ে কদম গাছের ডাল দিয়ে তার মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে আঘাত করেন ওই শিক্ষক। মারপিটে তার মাথা ফেঁটে রক্ত বের হয়। রক্তাক্ত অবস্থায় তাকে পাঠানো হয় উপজেলা হাসপাতালে। শিক্ষকের অমানবিক নির্যাতনে আহত শিক্ষার্থী সামিউল ইসলাম মারুফ ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের লেবারপাড়ার আরশ আলীর ছেলে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এদিকে ওইদিন বিকেলে সিলেট পাল্প এন্ড পেপারমিল উচ্চ বিদ্যালয়ের নির্যাতনকারি প্রধান শিক্ষক শরিফ আহমদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত শিক্ষার্থীর বাবা আরশ আলী। তিনি মস্তিষ্ক বিকৃত ওই শিক্ষকের অপসারণও দাবি করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo