শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে এসে স্ত্রীকে নিয়ে অসহায়ের মতো ঘুরছেন যুক্তরাষ্ট্র প্রবাসী

সিলেটে এসে স্ত্রীকে নিয়ে অসহায়ের মতো ঘুরছেন যুক্তরাষ্ট্র প্রবাসী

নিউজ মিরর ডেস্ক
পৈত্রিক সূত্রে পাওয়া যুক্তরাষ্ট্র প্রবাসীর বসত-ভিটা ও বাসা নিজের ভাই-বোন এবং ভাতিজারা জবরদখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন মাহবুবুল আলম চৌধুরী।

তিনি সিলেট এয়ারপোর্ট থানাধীন পীরমহল্লা এলাকার প্রভাতী-৩০ শিরীন মঞ্জিলের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী। নিজের বাসাবাড়ি জবরদখল হয়ে যাওয়ায় এখন তিনি স্ত্রীকে দেশে ফিরে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের বাসায় অসহায়ের মতো দিন কাটাচ্ছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। লিখিত বক্তব্যের মাধ্যমে মাহবুবুর রহমান জানান- তারা ৭ ভাই ও ২ বোন। এর মধ্যে ২ ভাই মারা গেছেন।

পীরমহল্লায় থাকা তাদের পৈত্রিক সম্পত্তি থেকে অন্যান্য ভাই-বোনরা তাকে বঞ্চিত করেছেন। তার অংশে থাকা ভাড়াটিয়াকে গত বছরের ফেব্রুয়ারিতে জোরপূর্বক বের করে দিয়ে বাসাটি জবরদখল করে নেওয়া হয়। এই কাণ্ডে নেতৃত্ব দেন মাহবুবের আপন ভাই হাবিবুল আলম চৌধুরী।

বাসা জবদরখলের পর তিনি দেশে আসতে চাচ্ছিলেন। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সেসময় আসতে পারেননি। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে এসে তিনি তার বাসায় উঠতে চাইলে জবরদখলকারীরা তাকে মারধর করতে উদ্যত হন।

পরে তিনি সেখান থেকে চলে এসে সস্ত্রীক বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের বাসায় অসহায়ের মতো দিন কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী সংবাদ সম্মেলনে আরও জানান- এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের আইন উপদেষ্টার কাছে লিখিত দিলে তিনি তদন্তসাপেক্ষে মাহবুবুল আলমের বসতভিটা ও বাসা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসনকে।

কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নির্দেশ দেওয়া সত্ত্বেও এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে গড়িমসি করছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে অবৈধ দখলদারদের তিনি সহযোগিতা করছেন।

এ অবস্থায় সুবিচার পেতে যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুল আলম চৌধুরী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও পদক্ষেপ কামনা করেছেন। অভিযোগগুলোর বিষয়ে মাহবুবুল আলম চৌধুরীর বোন দেশে থাকা তামান্না চৌধুরী জানান- তিনি (মাহবুব) অন্যায় করছেন। ভাগ-বাটোয়ারায় তিনি যে স্থানে অংশ পেয়েছেন সেখানে তিনি থাকতে চাচ্ছেন না।

বরং তিনি জোরপূর্বক সামনের প্লটটি নিজের করে পেতে চাচ্ছেন। আমরা সব ভাই-বোন এতে সম্মত না হওয়ায় মাহবুব মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন। তামান্না বলেন- বিষয়টি আদালতে বিচারাধীন। আমাদের কাছে সব বৈধ কাগজপত্র আছে। আশা করছি- আমরা সুবিচার পাবো।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo