সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত: হেলাল উদ্দিন আহমেদ

জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত: হেলাল উদ্দিন আহমেদ

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। অথচ জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলের রয়েছে অপার সম্ভাবনা। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সবার মতামত নিয়ে এই এলাকার মানুষের আশা-আকাঙঙ্খা পূরণ করতে চাই। প্রতিটি এলাকায় মানুষের যে সমর্থন পাচ্ছি তা দেখে আমি অভিভূত। এ মাটির সন্তান হিসেবে আমি গরীব মেহনতি মানুষের সেবা করে যাবো আজীবন।

জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন এলাকায় গত মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকএর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিলেট জেলা উলামা দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব এম কামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাদিম আহমদ, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo