সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের অভিযানে ৩১৯ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

সিলেটে পুলিশের অভিযানে ৩১৯ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু চাপা দিয়েছিল ৩১৯ বস্তা ভারতীয় চিনি পাচার করার চেষ্টা করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদে পুলিশ বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানাপুলিশ। এসময় চোরাকারবারের সাথে জড়িত ২ জনকে আটক করা হয়।

তারা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ। পরে পুলিশ বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় ট্রাকটিও আটক করা হয়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo