সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে অপারেশন ডেভিল হান্ট : আওয়ামী লীগ নেতা মিফতা গ্রেফতার

সিলেটে অপারেশন ডেভিল হান্ট : আওয়ামী লীগ নেতা মিফতা গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সারাদেশের ন্যায় সিলেটেও প্রতিদিন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সিলেটের আলোচিত ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম মিফতার সাবেক ইউপি সদস্য ও উপজেলার শরীফগঞ্জ (ব্রাহ্মণগাঁও) গ্রামের মৃত সিদ্দেক আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মাইজগাঁও বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মিফতারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo