মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মেন্দিবাগস্থ কর আইনজীবী সমিতির হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু অ্যাডভোকেট এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বিটিএল’র সহ-সভাপতি এডভোকেট মো. আবুল ফজল, সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, সহ-সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান, এডভোকেট স্বপন কুমার চৌধুরী, আয়কর আইনজীবী হাসনু চৌধুরী, সমিতির পাঠাগার সম্পাদক আয়কর আইনজীবী মওদুদ আহমদ, সাবেক সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী মোখলেছুর রহমান, আয়কর আইনজীবী কামাল আহমদ প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য এডভোকেট আ.স.ম. মুবিনুল হক শাহিন।

সভায় বক্তারা বলেন, ২১ ফেব্রূয়ারি একদিকে শোকের অন্যদিকে আত্মগৌরবের একটি দিন। ভাষা প্রতিষ্ঠার একটি সাংস্কৃতিক আন্দোলন রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। মাতৃভাষা প্রতিষ্ঠা করার সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা আন্দোলন শক্তিশালী হয়। ভাষার জন্য আত্মবিসর্জনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি জাতিকে মহিমান্বিত করেছে। বক্তারা আরো বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টে এদেশের ছাত্র-জনতা আরেকটি গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। আমাদের গৌরবের ’৫২ ’৭১ ও ’২৪ এর চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo