শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বিমানবন্দর থানার মেডিকেল ক্যাম্প ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বিমানবন্দর থানার মেডিকেল ক্যাম্প ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর বিমানবন্দর থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং নববর্ষ প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্প ও প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা এ.টি.এম. ফাহিম, সিলেট মহানগরের প্রকাশনা বিষয়ক উপদেষ্টা এনামুল ইসলাম এনাম, অন্যতম উপদেষ্টা ডা. তানভীর আহমদ মিয়াদ, বিমানবন্দর শাখার পরিচালক হিফজুর রহমান মারুফ, সহকারী পরিচালক লুৎফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বিমানবন্দর থানার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মেডিকেল সেবা প্রদান করা হয় ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo