বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (বি-৬৬৪) এর সভা অনুষ্টিত

সিলেটে সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (বি-৬৬৪) এর সভা অনুষ্টিত

সিলেট সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ)-(বি ৬৬৪) এর নির্বাচিত কমিটির প্রতিনিধি পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। সিলেট নগরীর সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার হলরুমে বৃহস্পতিবার বিকালে এ সভা অনুষ্টিত হয়। সাবেক সিবিএ সভাপতি আব্দুশ শুক্কুরের সভাপতিত্বে এবং সিবিএ (বি-৬৬৪) এর সভাপতি মুকিতুর রহমানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
অনুষ্টানে প্রধান অথিতি বদরুজ্জামান সেলিম বলেন, ব্যাংক হচ্ছে সাধারণ মানুষের একটি আস্তার স্থান। যেখানে সাধারণ মানুষ তার সারাজীবনের কষ্টার্জিত অর্থ রাখে নিরাত্তার কথা বিবেচনা করে। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশির সিবিএ নেতৃবৃন্দের দায়িত্ব অনেক। এ সময় তিনি সিবিএ’র বিভিন্ন দাবি বিবেচনা করে তাদের বিভিন্ন দাবী-দাওয়া পূরণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন। এছাড়া ব্যাংকের সার্বিক উন্নয়নে সিবিএ নেতাকর্মীদের সহায়তা কামনা করে বলেন জাতীয়তায়তাবাদী দল বিএনপি সব সময় সাধারণ মানুষের কল্যানে কাজ করে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ব্যাংকের উন্নয়নের পাশপাশি ব্যাংকের বিভিন্ন কর্মচারীদের কল্যানে কাজ করবে।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক সদস্য আশরাফ গাজী। সাইফুল ইসলাম শোয়েব, যুবদল নেতা ইমরান গাজী, অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, সাবেক সিবিএ সভাপতি আব্দুল মান্নান, বর্তমান সিবিএ সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক জবরুল হাসান, আব্দুস শহীদ, মোহাম্মদ মুন্না প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo