বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
বাংলাদেশ বেতারকে সব সময় গণমুখী রাখতে হবে : মহাপরিচালক

বাংলাদেশ বেতারকে সব সময় গণমুখী রাখতে হবে : মহাপরিচালক

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেছেন, শ্রোতাদের চাহিদামাফিক মানসম্মত অনুষ্ঠান নির্মাণে সকলকে কাজ করতে হবে। তবেই বেতারের প্রতি মানুষের চাহিদা ও আকর্ষণ বাড়বে। আমরা বেতারকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি যাতে বেতার প্রকৃত অর্থে গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়। তিনি আরো বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে বেতারের ভূমিকা অপরিসীম। তাই বেতারকে সব সময় গণমুখী রাখতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।

উল্লেখ্য, দুই দিনের সফরে সিলেটে এসে এসব কথা বলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। তিনি ১৯ ফেব্রুয়ারি সকালে সিলেট কেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের কাজের খোঁজ খবর নেন। পরে বেতারের কর্মকর্তা- কর্মচারী, সংবাদ দাতা ও সংবাদ পাঠকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া, ২০ ফেব্রুয়ারি তিনি সিলেটের টিলা গড়ে অবস্থিত বাংলাদেশ বেতার সিলেটের প্রেরণ কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী মো. কামাল হোসেন, মহাপরিচালকের স্টাফ অফিসার মোহাম্মদ মাহমুদুন্নবীসহ বেতারের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo