বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কমলাসহ আটক ২

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কমলাসহ আটক ২

নিউজ মিরর ডেস্ক
সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন আল বারাকা হাউজিংয়ের সামনে থেকে বিপুল পরিমাণ ভারতীয় কমলাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শহরতলীর সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন আল বারাকা হাউজিংয়ের সামনে অভিযান চালিয়ে কমলাভর্তি দুটি পিকআপ আটক করা হয়। এসময় চোরাচালানে জড়িত দুই ব্যক্তিকেও আটক করে শাহপরান থানাপুলিশ।

আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার নারায়নপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রুমান আহমদ (২২) ও একই উপজেলার ফতেহপুর ৩য় খন্ডের শামসুল ইসলামের ছেলে লায়েক উদ্দিন (৩০)।

এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, দুটি পিকআপ থেকে ২১০ ক্যারট ভর্তি ৫ হাজার ৪০ কেজি ভারতীয় কমলা জব্দ করা হয়েছে। জব্দকৃত কমলার বাজার মূল্য প্রায় ১৪ লাখ ১১ হাজার ২০০ টাকা। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo