সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

সিলেটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নিউজ মিরর ডেস্ক
হৃদয় নিঙড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সিলেটের সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলিকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

একুশের প্রথম প্রহরে সিলেটের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনতৈকি দল থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকদের পদভারে জেগে ওঠে সিলেটের স্মৃতির মিনার। রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ-সংগ্রামীরা, ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে তা ভরিয়ে তুললেন জনতা।

রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন এর নেতৃবন্দ শহীদ বেদীতে আরো পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo