সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসএমপি’র শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসএমপি’র শ্রদ্ধাঞ্জলি

নিউজ মিরর ডেস্ক
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে রাতের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মান্যবর পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা,।

পর্যায়ক্রমে পুলিশ লাইন্স স্কুলের শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ কমিশনার । 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত দায়িত্বে এডিসি (সদর ও প্রশাসন) শাহরিয়ার আলম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ,সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo