বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উদ্যোগে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
গত ২১ শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ’র নেতৃত্বে র‌্যালি সহকারে শহীদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে ইউনিভার্সিটির ডিজিটাল ক্লাস রুমে ভাষা শহিদদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাষা শহিদদের গুরুত্ব তুলে ধরেন উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ইন্সস্টিটিউট, বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মিস. নুসরাত রিকজা, আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব, ইউনভার্সিটির প্রশাসনিক সহযোগী জাহিদ হাসান প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo