শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সিলেট মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানোর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী শাখা। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বাদ জুম্মা নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যেমে সমাপ্ত হয়।

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট এমসি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রশিবিরের ওপর অন্যায়ভাবে দায় চাপানো এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের নেতৃত্বে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু সহ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশে আবার একটি ফ্যাসিবাদ গড়ে তুলার অপচেষ্টা চলছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্যে করেছেন,নিষিদ্ধ ছাত্রলীগের মত ছাত্রদল ও সন্ত্রাসী কায়দায় ৩ দিন আগে কুয়েটে শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছে।
সেই হামলার দায় নির্লজ্জের মত ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা বৃথা গেলে, এমসি কলেজের দুপক্ষের হতাহতের ঘটনার দায় শুরু থেকেই ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, ছাত্রদল নতুন বাংলাদেশে আবারো ট্যাগিংয়ের রাজনীতি সক্রিয় করে নির্যাতন ও সন্ত্রাস কায়েম করতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- এই বাংলাদেশে আর ত্রাসের রাজত্ব চলবে না, ট্যাগিং এর নামে নির্যাতন-নিপিড়ন চলবে না, আধিপত্যের নামে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা।

মিছিল ও সমাবেশে মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo