সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বহুরূপী আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেক

বহুরূপী আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেক

বিশেষ প্রতিবেদক
২০১৬ সালে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের সিডনি স্ট্রিটে নিজের বাড়ির সামনে যুক্তরাজ্যের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ভাস্কর্য তৈরি করে আলোচনায় আসেন বহুরুপি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আফসার খান সাদেক। এই ভাস্কর্য নতুন প্রজন্মের বৃটিশ বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহ তৈরি করবে বলে জানিয়েছিলেন তিনি। সেই সময়ে আওয়মী লীগ সরকারের আমলে প্রসংশায় ভাসছিলেন। ভাস্কর্য উন্মোচন করেই দেশে এসে স্বাক্ষাত করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তৎকালীন আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে। এই সখ্যতার টার্গেট ছিলো দুটি। প্রথম টার্গেট যা সবারই জানা, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-৬ আসনে দলীয় মনোনয়নপত্র নেয়ার। তবে আড়ালে রাখেন দ্বিতীয় টার্গেট। পলাতক প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ সবার অপব্যবহার!

আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে জমি দখল, প্লট দখল, তদবির বাণিজ্য, মামলা দিয়ে হয়রানী, দলীয় নেতা-কর্মীদের দিয়ে হামলা ও প্রশাসনের অপব্যবহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার এবং অবৈধ অস্ত্র মজুদের অর্থের যোগানদাতা, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে হুমকি এরকম অসংখ্য অভিযোগ উঠেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বহুরূপী আফসার খান সাদেকের বিরুদ্ধে।

অসংখ্য অভিযোগ, ভূক্তভোগীদের আর্তনাদ এবং তার ভয়ে দেশ ছেড়ে নিজেদের রক্ষা করেছেন অনেকেই। প্রবাসে থেকেও দেশে মামলার আসামী হয়েছেন তারা।

এসব অভিযোগের তথ্য উপাত্ত নিয়ে আগামী রোববার থেকে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে নিউজ মিরর। চোখ রাখুন বিস্তারিত পড়তে নিউজ মিররে

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo