সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৭

জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৭

নিউজ মিরর ডেস্ক
সিলেট তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সেলফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে বন্ধ ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে জাফলং মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর জাফলং কানাইজুড়ি শিমুল গাছ সংগ্লন্ন স্থানে সিলেটগামী একটি বাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়। এতে কেউ হতাহত না হলেও বাসে থাকা সাত যাত্রী আহত হন। পরে তাদের নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিস্তারিত এখনও জানা যায়নি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo