মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ভাষা শহীদদের প্রতি উইমেন্স মেডিকেল কলেজের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি উইমেন্স মেডিকেল কলেজের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা। এর পূর্বে সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যলী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রুবিনা সুলতানা, অর্থপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফরিদ আহমদ, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা, স্পোর্টস এন্ড কালচারাল কমিটির কনভেনর ও এনাটমি বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আল-মোহাইমিন, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুমা বেগম, হাসপাতালের সহকারী পরিচালক ডা: মৃদুল গুপ্তা, কলেজের বিভিন্ন ব্যাচের ছাত্রীবৃন্দ, সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।
এসময় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের ভিত্তি রচনা হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম পাঠ, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম করে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo