বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অভিষেক

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির অভিষেক ও আগামীর কর্ম পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে ও এডভোকেট জাহেদুল হক জাবেদ আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কার্যক্রমের সাফল্যের ধারাবাহিকতায় প্যাসিফিক ক্লাব একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী সংগঠন। প্যাসিফিক মেধাবৃত্তি, সিলেটকে পর্যটন নগরী ঘোষণা এবং যেকোনো দুর্যোগে আর্ত-মানবতার সেবায় ক্লাবের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটি, সিলেট জেলা ও মহানগর কমিটির নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নবগঠিত সদস্যদের প্রতি আহবান জানান এবং নতুন নতুন প্রজেক্ট গ্রহণের দিকনির্দেশনা দেন।

প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, বিভাগীয় স্পেশাল জজ আদালত সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুজিবুর রহমান, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক, সিলেট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক চীফ রিপোর্টার মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স পরিচালক আব্দুর রহমান রিপন, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক নজমুল হক, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সাবেক সভাপতি মোঃ আসাদুল হক আসাদ।

কেন্দ্রীয় কমিটির ধর্ম সম্পাদক হাফিজ মাওলানা বাহাউদ্দীন আরমান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর।

বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের জেলা সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, জেলা সেক্রেটারি সাইফুল আলম শিপন, মহানগর সেক্রেটারি শামসুল আলম, ইঞ্জিনিয়ার মোঃ হাসান তালুকদার সোহেল।

উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি, মোহাম্মদ শিহাব উদ্দিন, হাজী আলমগীর হোসেন, এডভোকেট ইসরাফিল আলী, সুহেল রানা, ফখরুজ্জামান ওয়াসিম, সৈয়দ রাহুল আহমেদ, শেখ কাইয়ুম আলী, মোঃ হাসান পিকে, আমিরুল ইসলাম, মোফাজ্জল হোসেন বাদল, মুজাহিদ চৌধুরী, আইন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক বশির আহমদ রায়হান, জসিম উদ্দিন, সাহান আহমদ, মামুনুর রশীদ,মিজানুর রহমান মিজান, ইলিয়াস মেম্বার, শামীম আহমদ, সহ-সাংগঠনিক শাহিদ আলী, বদরুল আলম শাকিল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক নাজিমুদ্দিন নাজিম, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আশিক উদদীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ আহমদ, প্রচার সম্পাদক কৃতিশ তালুকদার, মাস্টার আমিনুর রশিদ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন সাহান, মনজুর আহমদ, আব্দুস সামাদ, জিহাদুল আলম জিহাদ, আজিয়াপুর রহমান শাহিদ, মিজানুর রহমান সামু, রুহেল আহমদ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo