বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
গোয়াইনঘাট ছাত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট ছাত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গোয়াইনঘাট ছাত্র পরিষদ কার্যনির্বাহী কমিটির সভা ও বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ টায় সংগঠনের সভাপতি শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চলনায় সভা পরিচালিত হয়।

সভায় বিজয় দিবসের আলোচনা করা হয় এবং ১৯৭১ ও জুলাই ২০২৪ এ সকল শহীদের রূহের মাগফিরাত এবং আহত সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।

আলোচনার সাপেক্ষে গোয়াইনঘাট তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আগামী মাসে মানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরবর্তীতে করণীয় শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতামূলক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন রব্বানি, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, প্রদীপ দাস, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সেলিম আহমদ, মিসবাহ আল মামুন, রুবেল আহমদ রাহী, জুবায়ের আহমদ, শাফায়াত জামিল, মামুনুর রশীদ, রাকিব হোসেন, ময়নুল হক, প্রচার সম্পাদক মামুন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান তানিম, সদস্য হোসাইন আহমদ, আমিনুল হক আরিফ।

আরো উপস্থিত ছিলেন আকিব, শফি, সুজন, হুমায়ুন, লুৎফুর, শাহিদুল, আফজল, জাহেদ, নিধু, ইমন, মারুফ প্রমুখ।

সদস্য রাজু আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo