মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা জামায়াতের শাখা আমীর সম্মেলন সম্পন্ন

সিলেট জেলা জামায়াতের শাখা আমীর সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা বিভিন্ন স্থানে ওৎ পেতে আছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ও অপকর্মের মাধ্যমে জাতির মধ্যে বিভেদ-বিভক্তি তৈরীর অপচেষ্টা অব্যাহত রেখেছে। পতিত স্বৈরাচারদের এইসব পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। কোন ভাবেই ফ্যাসিবাদের দোসরদের এইসব চক্রান্তে জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ হতে দেয়া যাবে না।’

তিনি শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা আয়োজিত উপজেলা আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট বিভাগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo