সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী কর্মচারী রুহেল মিয়া, জাহেদুল ইসলাম সোহেল ও তার সহযোগিদের শাস্তির দাবীতে সিসিক’র সহজ-সরল ডিউটি হতে বঞ্চিত কর্মচারীবৃন্দের উদ্যোগে এক মানববন্ধন গত ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে নগরভবনের সামনে অনুষ্ঠিত হয়।

ডিউটি থেকে বঞ্চিত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং পুনঃরায় ডিউটি করার সুযোগ দেয়ার দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্বে করেন ষড়যন্ত্রে শিকার, ডিউটি থেকে বঞ্চিত আনসার আলী। রনি আহমদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বঞ্চিত মোঃ আনসার আলী, আলমাছ আলী, শাকিল আহমদ, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, মিনার হোসেন, নাহিদ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়ে বলেন, সিলেট সিটি কর্পোরেশন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মচারীরা নিজের স্বার্থ হাসিল করার কারণে এই প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করছে। তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ না করলে, তারা আরো বেপরোয়া হয়ে উঠবে। বক্তরা ডিউটি থেকে বঞ্চিত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং পুনঃরায় ডিউটির সুযোগ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo