সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ইষ্ট লন্ডনে বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি

ইষ্ট লন্ডনে বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের কাছে প্রচারপত্র বিলি করেন বিএনপি নেতৃবৃন্দ।

রোববার ইষ্ট লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা গ্রীন স্ট্রিট, ম্যানরপার্ক এলাকায় বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরন করা হয়। আগামী শুক্রবার বাদ জুম্মা নিউহাম বারার ইষ্টহাম এবং তার আশপাশের এলাকার বাংলাদেশীদের সাথে মতমিনিময় এবং লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।

লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা তোফায়েল বাসিত তপু, তপু শেখ, আব্দুল মুমিন, সইল মিয়া, নজরুল ইসলামসহ যুক্তরাজ্য বিএনপির আঞ্চলিক নেতৃবৃন্দ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo