মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সমতায় তারুণ্য প্রকল্পের যাত্রা শুরু

সিলেটে সমতায় তারুণ্য প্রকল্পের যাত্রা শুরু

সিলেটে চার বছর মেয়াদী ‘সমতায় তারুণ্যঃ ইয়ূথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জাগো ফাউন্ডেশন ট্্রাস্ট এর সিলেট ডিভিশনাল ইয়ূথ কো-অর্ডিনেটর আয়েশা পারভীনের সভাপতিত্বে ও ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর মাসুমা মরিয়ম এর পরিচালনায় অবহিতকরণ সভায় আলোচনায় অংশ নেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জি. এম. ফারুক।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সিলেট জেলা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, সিলেটের যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক মোঃ আমিনুজ্জামান চৌধুরী।

প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের কর্মকর্তার আসিফ মাহমুদ। অবহিতকরণ সভায় সিলেটের যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা, খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগে প্রকল্পটি আত্মপ্রকাশ করে এবং একই বছরের নভেম্বরে জাতীয়পর্যায়ে প্রকল্পের উদ্বোধন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo