মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সাংবাদিকতা হবে সবার জন্য, ব্যক্তির জন্য নয় : আজাদ মজুমদার

সাংবাদিকতা হবে সবার জন্য, ব্যক্তির জন্য নয় : আজাদ মজুমদার

নিউজ মিরর ডেস্ক
উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন সাংবাদিকতা হবে রাষ্ট্রের জন্য, নাগরিকের জন্য। রাষ্ট্রপতির জন্য নয় বা কোনো ব্যক্তির জন্য নয়। কিন্তু একসময় সাংবাদিকতা এদেশে ব্যক্তির তোষামোদিতে সীমাবদ্ধ ছিল। নতুন বাংলাদেশে আমরা তা থেকে বেরিয়ে এসেছি। তিনি রোববার সকালে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটে ‘সাংবাদিকতা কার জন্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় তিনি জুলাই বিপ্লবে নিহত দৈনিক জালালাবাদের রিপোর্টার এটিএম তুরাবের কথা স্মরণ করেন এবং মাঠের সাংবাদিকতায় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ক দিক আলোচনা করেন।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পিআইবি এর আয়োজন করে। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। পিআইবি কর্মকর্তা শাহ আলম সৌরভের সার্বিক তত্ত্বধানে আলোচনার আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ইউনিয়নের সদস্যরা, শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়নের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক।

এসময় বক্তারা বলেন সাংবাদিকতা হলো তাদের জন্য যারা সাহসী এবং পরিশ্রমী। অলসদের জন্য সাংবাদিকতা নয়। তাই সাংবাদিকতা করতে হবে জেনে বুঝে। প্রতিনিয়ত তথ্যের যোগান তাদের ঝুলিতে থাকতে হবে। নিজের সীমা, পরিসীমা এবং পাঠক ও পরিস্থিতি বুঝে সাংবাদিকতা করতে হবে। তারা বিগত দিনে সাংবাদিক নির্যাতন, সীমাবদ্ধতা এবং সাংবাদিকদের স্বার্থবিরোধী বিষয়গুলো তুলে ধরে ভবিষ্যতে তার পুনরাবৃত্তি না করার আহবান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo