বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
উপ-প্রেস সচিবের সাথে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

উপ-প্রেস সচিবের সাথে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

নিউজ মিরর ডেস্ক
অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপ-প্রেস সচিবের সঙ্গে নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপ-প্রেস সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সিলেটে সুষ্ঠু ধারার সাংবাদিকতা বিকাশে সিলেট জেলা প্রেসক্লাব আগামী দিনে আরো অগ্রণী ভূমিকা রাখবে। অর্ন্তবর্তীকালীন সরকার সিলেটের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে। শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান উপ-প্রেস সচিব।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সহ-সভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবে সাবেক সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাংবাদিক সবুজ আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo