মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
রমজানের শুরু থেকে উপহার সামগ্রী বিতরণ করবে আনোয়ার ফাউন্ডেশন

রমজানের শুরু থেকে উপহার সামগ্রী বিতরণ করবে আনোয়ার ফাউন্ডেশন

আর মাত্র কয়েক দিন পর আসছে পবিত্র মাহে রমজান। প্রতি বছরের ন্যায় এবারো রমজানের শুরু থেকে অসহায় ও গরীব মানুষের সাহায্যে হাত বাড়াতে আনোয়ার ফাউন্ডেশন খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, চানা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা কেজি, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বার্তায় পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে এই খাদ্য বিতরণ কর্মসূচী শুরু হবে বলে জানিয়েছেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ। তিনি বলেন, আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা যদি অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারবো। তিনি আরো বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আনোয়ার ফাউন্ডেশন ইউকে বছর জুড়েই যেকোন দূর্যোগ মুহুর্তে অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়াও এতিম, অসহায় এবং দুস্থ মানুষের কষ্ট লাঘবে কাজ করছে এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও নিজেদের উপার্জিত টাকা দিয়ে দেশের অসহায় মানুষের মুখে হাঁসি ফুটাচ্ছেন। পবিত্র রমজান মাসেও তার ব্যতিক্রম হয়নি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo