সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষা, কর্মসংস্থান , শিল্পবাণিজ্য আর পর্যটন বিকাশে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই: হেলাল উদ্দিন আহমেদ

শিক্ষা, কর্মসংস্থান , শিল্পবাণিজ্য আর পর্যটন বিকাশে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই: হেলাল উদ্দিন আহমেদ

সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন ও জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ বলেছেন , শিক্ষা, কর্মসংস্থান , শিল্পবাণিজ্য  আর পর্যটন বিকাশে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সিলেট ৪ আসনের তিন উপজেলা দেশের প্রসিদ্ধ  প্রাকৃতিক সম্পদ ও পর্যটন  সম্পদে সমৃদ্ধ এলাকা। এতদিন স্বৈরাচারের সহযোগীদের  লুটপাট আর পরিকল্পনাহীনতায় সব কিছু ধ্বংসের পথে। এই অঞ্চলের সন্তানদের শিক্ষা দীক্ষায় উন্নত করলে এখানেই অনেক কর্মসংস্থান তৈরী হবে। এছাড়া পরিকল্পিত পর্যটন জোন তৈরী হলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। সেখানে শিক্ষিত কর্মীর প্রয়োজন হবে। তাই যুগউপযোগী শিক্ষার বিকল্প নেই। এই প্রজন্মকে তাই শিক্ষা ও শরীর গঠনে  সুস্থ খেলাধুলায় মনোযোগী হতে হবে।

তিনি সোমবার চিকনাগুল এন আহমেদ পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এন আহমেদ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র  আদিত্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি এম জাকারিয়া , সমাজসেবী জয়নাল হোসেন,  চিকনাগুল ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুজিবুর রহমান , ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আরমান জাবির , জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন , খান টি স্টেটের ম্যানেজার  বিশু ধর, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব এম এম কামাল , জেলা ছাত্রদলনেতা জসিম উদ্দিন , স্বেচ্ছাসেবকদল নেতা কামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo