সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানী বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের অবস্থান

ওসমানী বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের অবস্থান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়। সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকাধীন লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের শতশত মানুষ এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বাড়ি-ঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয় বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ও বিয়ে সাদী বন্ধ হয়ে গেছে। ইতোপূর্বে তারা আরো কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানালেও তাদের দূর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম, সায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম, আলাউদ্দিন, আব্দুন নূর, আহাদ মিয়া, সাহেদ আহমদ, সুনু মিয়া, সানুর মিয়া, সৈয়দ মসঊদ রহমান মতিন প্রমুখ ।
অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে সাক্ষাতকালে তিনি তাদের বক্তব্য শুনেন এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে আগামী মার্চের প্রথম সপ্তাহের মধ্যে বিষয়টি সুরাহা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি। এই সময়সীমার মধ্যে বিষয়টি সুরাহা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। -বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo