বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার উন্নয়ন করতে চাই: হেলাল উদ্দিন আহমেদ

পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার উন্নয়ন করতে চাই: হেলাল উদ্দিন আহমেদ

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের দোসররা পুনর্বাসিত হয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। ডামি নির্বাচনের এমপিরা এ এলাকায় কেবলই লুটপাট করেছে। রাস্তাঘাটের বেহাল দশা। শিক্ষার দিক দিয়েও পিছিয়ে রয়েছে এ অঞ্চল। এখন প্রয়োজন পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার উন্নয়ন করা। এ আসনের মানুষের সুদিনে ও দুর্দিনে সবসময়  পাশে থাকতে চাই। এটাই আমার রাজনীতির দর্শন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সিটি পয়েন্টে অসহায় ও গরীবদের মধ্যে তাঁর পক্ষ থেকে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সবাইকে দু’আ করার আহবান জানান। সিটি পয়েন্টে কম্বল বিতরণ শেষে তিনি জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার হাতে ১০০ কম্বল হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের আহবায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মাওলানা রমিজ উদ্দিন ওলামাদল ও বিএনপির নেদৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo