মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন সিলেটের আনোয়ার

বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন সিলেটের আনোয়ার

বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সিলেটের আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন। গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভার্চুয়্যাল সভায় এসোসিয়েশনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এছাড়া কমিটির সভাপতি হয়েছেন মেজবাহ উদ্দিন (ঢাকা)।

উশু কোচ আনোয়ার হোসেন চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পদক তিনি। এছাড়া তিনি সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, উশু খেলাকে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে আন্তরিকভাবে কাজ করবো, যেখানে প্রতিটি কোচ ও খেলোয়াড় পাবে নিজেদের দক্ষতা প্রকাশের সমান সুযোগ। দক্ষ কোচই গড়ে তুলতে পারে বিশ্বমানের খেলোয়াড়। তাই তৃণমূলের কোচদের প্রশিক্ষণ, তাদের অধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের নিশ্চয়তার মাধ্যমে আমরা একটি টেকসই কাঠামো গড়ে তুলতে চাই।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo